১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার

2026-10-04T17:29:49+06:00
2026-10-04T17:29:49+06:00
রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ০)

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা।

আজ রোববার (৪ অক্টোবর) অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি।

সূত্র জানায়, বাজারে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে কয়েকটি এলপিজি অপারেটর বড় ধরনের মুনাফা করার চেষ্টা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার সচিবালয়ে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) নেতাদের সঙ্গে বৈঠক করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে এলপিজির মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সংস্থা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি হয়েছে। তাহলে বাজারে সংকট কেন এবং কেন বাড়তি দামে এলপিজি বিক্রি হচ্ছে, তা জানতে লোটাব নেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

লোটাব নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, এলপিজির দাম বেশি বাড়ানো হলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। কারণ আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম অনেক বেড়েছে।

বৈঠকের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি হননি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপারেটররা রোববার থেকে এলপিজির দাম এক লাফে বাড়ানোর পক্ষে ছিলেন। তাঁদের দাবি, দাম বাড়ানো হলে এলপিজি আমদানিতে সুবিধা হবে। এ ক্ষেত্রে তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম না বাড়ানোর বিষয়েও জ্বালানিমন্ত্রীর কাছে অভিযোগ করেন লোটাব নেতারা।

সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বরের পর থেকেই বাজারে এলপিজির সংকট দেখা দিয়েছে। ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত মূল্যের ১২ কেজির সিলিন্ডার কোথাও কোথাও আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জাহাজভাড়া বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি আমদানির খরচ কিছুটা বেড়েছে। এই সুযোগে কয়েকটি অপারেটর এলপিজি মজুত করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

সরকারি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, কয়েকটি এলপিজি অপারেটর আগেভাগে নিজেদের ট্যাংকারে গ্যাস মজুত করেছে। আবার কিছু অপারেটর ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় এলপিজিবাহী জাহাজ ভাসিয়ে রেখেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ