বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

আরও একটি দাপুটে ও আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল।

2026-10-04T09:42:51+06:00
2026-10-04T09:42:51+06:00
রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৪২ এএম   (ভিজিট : ১৪)
মেসিহীন আর্জেন্টিনার বুরকিনা ফাসোকে নিয়ে ছেলেখেলা, ৭-০ গোলে জয়

মেসিহীন আর্জেন্টিনার বুরকিনা ফাসোকে নিয়ে ছেলেখেলা, ৭-০ গোলে জয়

আরও একটি দাপুটে ও আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল। রোববার ভোরে ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে সমর্থকদের এমন বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা দল। বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের পর বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে দুই ম্যাচে কোনো গোল হজম না করেই ১১ গোল করলো আলবিসেলেস্তেরা।

ম্যাচের নিয়ন্ত্রণ নিতে কিছুটা সময় ব্যয় করে আর্জেন্টিনা। কিক অফের মাত্র ৪ মিনিট পরই আগুস্টিন গিয়ায় বক্সের ভেতর ফাউলের শিকার হন বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

প্রতিপক্ষের গোলকিপার প্রথমে ফিরিয়ে দিলেও দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ফিরতি বলে গোল আদায় করে নেন তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বলিভিয়ার ম্যাচেও গোল করেছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৪২। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ১২৫ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।

ম্যাচের ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। আবারও ঘটনার কেন্দ্রে ছিলেন দিয়ালো। আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে গিয়ে বুরকিনা ফাসোর এই ডিফেন্ডারের ক্লিয়ারেন্স ভুল হয়ে নিজেদের জালেই ঢুকে যায়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

নিজেদের আধিপত্য বজায় রেখে স্বাগতিকরা ১২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। ম্যাচের প্রথম ১৫ মিনিট শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৩৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান নিকোলাস পাজ। নিখুঁত সময়ে ফাঁকা জায়গায় ঢুকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন তিনি। এক মিনিট পরই ব্যবধান ৫-০ হয় হুলিয়ান আলভারেজের গোলে। তার গোলে প্রথমার্ধে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের পূর্ণতা পায়। পাঁচ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। মাঠে নেমেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন তরুণ এই ফরোয়ার্ড। গোলরক্ষকের মুখোমুখি হয়ে ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে দলকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোলটি ভেন্যুর কারণেও বিশেষ হয়ে ওঠে। রিভার প্লেটের হয়ে খেলার সময় মনুমেন্টাল স্টেডিয়ামেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মাস্তান্তুয়োনো। এবার জাতীয় দলের জার্সিতেও একই মাঠে গোল করে আরও একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন তিনি।

পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনার আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে বুরকিনা ফাসো। বড় ব্যবধানে এগিয়ে থাকার পরও আক্রমণ চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সপ্তম ও শেষ গোলটি করেন জিওভানি সিমিওনে। তার গোলে ৭-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ