বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি জানাল বিসিবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম (ভিজিট : ০)

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফর সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) চূড়ান্ত সূচি জানিয়েছে বিসিবি।
সফরে দুবাই, আবুধাবি ও শারজা—আরব আমিরাতের প্রধান তিন ভেন্যুতেই খেলবে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম গ্রুপ আগামী ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
দ্বিতীয় গ্রুপ এশিয়ান গেমসে খেলে জাপান থেকে আরব আমিরাতে যাবে।
এরপর আসল পরীক্ষা।
আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।
এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী জিম্বাবুয়ে। ১৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু সেই সিরিজ।
একই ভেন্যুতে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান জিম্বাবুয়ে। আর ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশে।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর শারজাতেই ফাইনাল খেলবে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ