রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

2026-10-02T16:59:31+06:00
2026-10-02T16:59:31+06:00
শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৮)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর প্রকল্প নিয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্পটি অনেক বড় ও জটিল। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা সামনে আসতে পারে। তবে সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।

রূপপুরের বর্তমান অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা একটা একটা করে ধাপে এগোচ্ছি। সামনে নেক্সট স্টেপে যাব, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এত বড় একটি প্রকল্পে অনেক মেশিনারি রয়েছে।
কোনো কোনো যন্ত্র কাজ না করলে সেটি পরীক্ষা করতে হয়, আবার চালু করতে হয়। উচ্চ তাপমাত্রায় কাজ করার পর কোল্ড ডাউন করতেও সময় লাগে।

তিনি বলেন, এটি থ্রি জেনারেশন প্লাস একটি নিউক্লিয়ার প্ল্যান্ট। সব ধরনের সেফটি ও সিকিউরিটি ঠিক রেখে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা একটু সময় দিন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ