সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৬ কোটি ডলার

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায়

2026-10-01T19:44:08+06:00
2026-10-01T19:44:08+06:00
বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৬ কোটি ডলার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৯)

সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ। এ নিয়ে চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স আসে। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।

ফলে জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১০০ কোটি ৫০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩ শতাংশ।

প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে সেপ্টেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়ায় দেশে ডলারের সরবরাহ বাড়ে, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

এদিকে ২০২৫–২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।








  এই ক্যাটেগরির আরো সংবাদ