ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল প্রায় ১২ টাকা

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

2026-09-30T18:12:09+06:00
2026-09-30T18:13:46+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল প্রায় ১২ টাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৬:১৩ পিএম  (ভিজিট : ৪)

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। এত দিন প্রতি লিটারের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিইআরসি দাম বাড়ানোর বিষয়টি জানায়। নতুন দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।

বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের গত ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, চলতি সেপ্টেম্বরে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে। 


বিইআরসি আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের মূল্যহার নতুন করে নির্ধারণ করা হয়েছে। আদেশটি ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।









  এই ক্যাটেগরির আরো সংবাদ