হত্যা-চাঁদাবাজিসহ ২৭ মামলার আসামি পিচ্চি আলামিন গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

হত্যা, চাঁদাবাজিসহ ২৭ মামলার আসামি ও রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি আলামিনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। গ্রেপ্তার

2026-10-01T17:48:56+06:00
2026-10-01T17:48:56+06:00
বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হত্যা-চাঁদাবাজিসহ ২৭ মামলার আসামি পিচ্চি আলামিন গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৩)

হত্যা, চাঁদাবাজিসহ ২৭ মামলার আসামি ও রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি আলামিনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। গ্রেপ্তার অন্য দুজন হলেন খাইরুল ও কামাল। এ সময় পিচ্চি আলামিনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসআরবি ফোর্সেসের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

ইন্তেখাব চৌধুরী বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি আলামিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পুস্ট্যান্ড, ডিস ব্যবসায়ী ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন।

তিনি বলেন, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরা থানার বনশ্রী এলাকার গ্রীনজোন অনলাইন নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা চালান পিচ্চি আলামিন। প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেন।

তিনি আরও বলেন, এসআরবি-৩-এর একটি দল বৃহস্পতিবার রামপুরা থানার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আলামিনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইন্তেখাব চৌধুরী আরও জানান, চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলারও আসামি ছিলেন পিচ্চি আলামিন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ