হামলা-লুটপাটের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.)

2026-09-30T15:54:39+06:00
2026-09-30T15:54:39+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হামলা-লুটপাটের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৯)

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এ ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে ডিবি। ওই হামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওসহ ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার নথি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী ইসিবি চত্বর–সংলগ্ন নিউ ডিওএইচএস প্রপার্টিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সাইট প্রকৌশলী মো. পারভেজ (২৮) ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ও কার্যালয়ে ঢুকে এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, কম্পিউটার মনিটর, ভিডিও ধারণ ও সংরক্ষণ যন্ত্র, টাকার বাক্সে থাকা নগদ অর্থ, রড, কেবলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। হামলার একপর্যায়ে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুর করা হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ