‘বিরোধীরাও চলছে পলাতক ফ্যাসিস্টের মন্ত্রে’

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান, তাই প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন

2026-09-30T18:24:19+06:00
2026-09-30T18:24:19+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

‘বিরোধীরাও চলছে পলাতক ফ্যাসিস্টের মন্ত্রে’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ০)

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান, তাই প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুমন বলেন, ‘নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে দীর্ঘ সময় কাজ করতে হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ভিন্ন ঘটনা ঘটিয়ে নিউইয়র্ক সফরের সফলতা আড়াল করার চেষ্টা হয়েছে। রুমন বলেন, ‘দেশে ফেরার পর জাতিসংঘে বাংলাদেশের সফলতা নিয়ে গণমাধ্যমে সংবাদ হবে, টকশোতে আলোচনা হবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু তখনই এমন সব ঘটনা ঘটানো হয়েছে। ফলে সব গণমাধ্যম সেসব ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।’

বিরোধী পক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে।’

সরকারের কাজে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনি যদি একজন মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, সে কি নদী পার হতে পারবে? সম্ভব না।’

এবারের অধিবেশনের তাৎপর্য তুলে ধরে রুমন বলেন, ‘দীর্ঘদিন পর বাংলাদেশের নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে থ্রি আর (3R) প্রস্তাব উপস্থাপনসহ ভবিষ্যৎ উন্নয়নে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এসব বিষয় কয়টি গণমাধ্যমে বিস্তারিত ঠাঁই পেয়েছে? বরং এসব অর্জন ম্লান করতে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্মের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে।’

প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অবস্থায় দেশের হাল ধরেছেন উল্লেখ করে রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। আপনারা সরকারকে সহযোগিতা করুন।’








  এই ক্যাটেগরির আরো সংবাদ