যথাযথ পাশ ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

যথাযথ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের আর বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে

2026-09-30T15:43:50+06:00
2026-09-30T15:43:50+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

যথাযথ পাশ ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৬)

যথাযথ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের আর বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এটি সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। এ ছাড়া এতে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ারও আশঙ্কা রয়েছে।


এ কারণে নিরাপত্তার স্বার্থে প্রবেশের আগে সব দর্শনার্থীর ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) বা অনুমতিপত্র যথাযথভাবে যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাইয়ের পরই কেবল তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ