রেমিট্যান্সে প্রবাহে গতি, ২৮ দিনে এল ২৫৩ কোটি ডলার

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

চলতি সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি

2026-09-29T18:29:01+06:00
2026-09-29T18:29:01+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রেমিট্যান্সে প্রবাহে গতি, ২৮ দিনে এল ২৫৩ কোটি ডলার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮০ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংক-সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং প্রবাসীদের আস্থার কারণে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ছে। রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ