মরিয়ম-মামলায় আপস, জামিনের পথ খুলছে গাজী নজরুলের

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম

2026-09-30T16:59:33+06:00
2026-09-30T16:59:33+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মরিয়ম-মামলায় আপস, জামিনের পথ খুলছে গাজী নজরুলের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১০)

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে এ তথ্য জানানো হয়। মামলার বাদী ও নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আদালতকে আপসের বিষয়টি জানিয়ে বলেন, আসামিদের জামিনে তার আপত্তি নেই।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তখন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ ও সিআইডির সহায়তায় দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। মামলার নথিতে বলা হয়েছে, ঘরের ভেতর থেকে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।

ঘটনার পরদিন মরিয়মের বাবা বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেফতার করে এবং পরে আদালতে হাজির করে। এর আগে মামলার আরেক আসামি ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ