আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর

2026-09-28T19:34:30+06:00
2026-09-28T19:34:30+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৭)

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  এর ফলে প্রচলিত ব্যাংকিং চ্যানেল কিংবা ট্রাভেল এজেন্সির মুখাপেক্ষী না হয়ে যাত্রীরা নিজেদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তিকৃত হয়, সেগুলোর ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

যেসব বিদেশি বিমানসংস্থার দেশীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের নিজস্ব ব্যবস্থা নেই, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের মাধ্যমে তাদের পরিষেবায়ও সহজে ভ্রমণ করা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কেনার এই নতুন সুবিধাটি বার্ষিক নির্ধারিত ‘ভ্রমণ কোটা’-র হিসাবের বাইরে রাখা হয়েছে। তবে টিকিট ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র ও যথার্থতা যাচাই-বাছাই সাপেক্ষে গ্রাহকের কার্ড থেকে নেওয়া অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে সংশ্লিষ্ট ইস্যুকারী ব্যাংক।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ