এনবিআরে বিসিএস কর ক্যাডারের ৮ দ্বিতীয় সচিবের নতুন দায়িত্ব

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মরত ও সদ্য যোগদান করা বিসিএস (কর) ক্যাডারের আটজন দ্বিতীয় সচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন

2026-09-27T19:30:56+06:00
2026-09-27T19:30:56+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এনবিআরে বিসিএস কর ক্যাডারের ৮ দ্বিতীয় সচিবের নতুন দায়িত্ব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ০)

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মরত ও সদ্য যোগদান করা বিসিএস (কর) ক্যাডারের আটজন দ্বিতীয় সচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জারি করা নির্দেশনায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা উৎপল হালদারকে দ্বিতীয় সচিব (কর জরিপ, ঝুঁকি ও মোটাপরি রেজি:), দেওয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়াকে দ্বিতীয় সচিব (কর আন্তর্জাতিক চুক্তি ও মতামত) এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৩) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে দ্বিতীয় সচিব (কর অব্যাহতি) (কর-১২) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, কর্মকর্তা অর্প অর্পণ বনিককে দ্বিতীয় সচিব (কর মওকুফ ও প্রত্যর্পণ) (কর-১৩) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে দ্বিতীয় সচিব (কর আপিল) (কর-১৪) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সদ্য যোগদান করা কর্মকর্তাদের মধ্যে এস এম খায়রুল বশারকে দ্বিতীয় সচিব (ট্রান্সফার প্রাইসিং অ্যান্ড মানিলন্ডারিং) (কর-২৪) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে দ্বিতীয় সচিব-আইন সেল (কর) এবং সজল কৃষ্ণ বুদ্ধকে দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) (কর-১৭) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া এস এম মনজুরুল আলমকে দ্বিতীয় সচিব (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসপেকশন-১) (কর-১৯), অতিরিক্ত দায়িত্বে দ্বিতীয় সচিব (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসপেকশন-২) (কর-২০) ও দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-২) এবং মো. কামাল হোসেনকে দ্বিতীয় সচিব (কর শিক্ষা ও বিজ্ঞাপন) (কর-১১) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ