উৎকর্ষমুখী একাডেমিক পরিবেশ গড়ার আহ্বান বাইউস্টে

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৭ ও ২৮

2026-09-28T18:33:37+06:00
2026-09-28T19:13:50+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উৎকর্ষমুখী একাডেমিক পরিবেশ গড়ার আহ্বান বাইউস্টে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৭ ও ২৮ সেপ্টেম্বর নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.); রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.); পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অব.); আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক সালমা পারভিন সুমা ও ড. মোহাম্মদ মাহমুদুর রহমান। নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এ সেশনের উদ্দেশ্য ছিল নবনিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন, নীতিমালা, প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, গবেষণা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা ও কর্মপরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। একই সঙ্গে তাদের বিভিন্ন দপ্তর ও সেবার সঙ্গে পরিচিত করা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করাও ছিল এর লক্ষ্য।

প্রধান অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন, নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক মনোভাব দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং একটি উৎকর্ষমুখী একাডেমিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

অংশগ্রহণকারীরা এ কর্মসূচিকে তাদের পেশাগত জীবনের জন্য ফলপ্রসূ ও সহায়ক বলে মনে করেন।



ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ