কুমিল্লার ১৮ থানায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে কুমিল্লায় ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত

2026-09-28T10:13:58+06:00
2026-09-28T10:13:58+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লার ১৮ থানায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ এএম   (ভিজিট : ০)

কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে কুমিল্লায় ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে চালানো এই অভিযানে আরও ৪১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। শহরের কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও আড্ডাস্থল হিসেবে পরিচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে কিশোর গ্যাংবিরোধী পৃথক দুই দফার অভিযানে যথাক্রমে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করেছিল পুলিশ। নতুন ৪১৫ জনসহ সাম্প্রতিক তিন দফার সাঁড়াশি অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৯৩ জনে।

জেলা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ