ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম (ভিজিট : ০)

জমজমাট লড়াই ও তরুণদের ক্রিকেট উন্মাদনার মধ্য দিয়ে পর্দা নামল ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
শরিফুল ইসলাম সাকেরের নেতৃত্বে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছে দলটি।
গত আট বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লেমন আয়োজন করে আসছে ইনডোর ইউনি ক্রিকেট। এবারের আসরে অংশ নেয় দেশের ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস ও নানা আয়োজনে গতকাল টুর্নামেন্টের শেষ দিনও ছিল প্রাণবন্ত।
টুর্নামেন্ট শুরুর আগে অংশ নেওয়া ৩২টি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ট্রফি রাইড। মিরপুর ইনডোর স্টেডিয়ামে দর্শকদের জন্য ছিল হেলিকপ্টার রাইডের সুযোগ। ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ আয়োজনে দর্শকদের জন্য ছিল উপহার জেতার সুযোগও। ‘ক্যাচ ইট, উইন ইট’ কার্যক্রমে বল ক্যাচ করে ৫০০ টাকা পুরস্কার জিতে নেন দর্শকেরা।
নিজেদের বিশ্ববিদ্যালয়ের দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্লেমন সুপার ফ্যানেরাও।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, ‘এবারের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও তরুণদের মধ্যে ক্রিকেটকে ঘিরে দেশি জোশ ও উৎসাহ দেখেছি আমরা। ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থেকে শুরু করে মাঠের প্রতিটি ম্যাচ ও দর্শকদের অংশগ্রহণ—সব মিলিয়ে আয়োজনটি ছিল ক্লিয়ারলি বাংলাদেশি। আগামী দিনগুলোতেও আরও বড় পরিসরে তরুণদের এই ক্রিকেট-আবেগ উদযাপন করতে চাই আমরা।’
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘গত আট বছর ধরে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের ক্রিকেটের সঙ্গে যুক্ত করে আসছি আমরা।
এবারের আয়োজনেও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আমাদের এই পথচলাকে আরো সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও তরুণদের আনন্দ, আবেগ ও উদ্যমের সঙ্গে ক্লেমন এভাবেই পাশে থাকতে চায়।’
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ