বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর ইজারাদারের বিরুদ্ধে বাড়তি টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (ইউএনও) ঘেরাও

2026-09-27T14:41:22+06:00
2026-09-27T14:41:22+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর ইজারাদারের বিরুদ্ধে বাড়তি টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (ইউএনও) ঘেরাও করে আন্দোলন করেছেন নৌযান শ্রমিকরা।

‎রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

এদিন সকালে শ্রমিকরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা অভিযোগ করেন, জামালগঞ্জ অংশে বিআইডব্লিউটিএর ইজারাদার হিসেবে দায়িত্ব পালনকারীরা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলীর সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি অতিরিক্ত টোল আদায়ের বাণিজ্যে জড়িত রয়েছেন বলেও তারা জানান।

‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‎শ্রমিকরা অতিরিক্ত টোল আদায় বন্ধ, নির্ধারিত হারে টোল আদায় এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।








  এই ক্যাটেগরির আরো সংবাদ