মির্জাপুরে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর

2026-09-26T21:02:08+06:00
2026-09-26T21:02:08+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মির্জাপুরে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ০)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর উপেজলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেল ঝলক (১৫)।

 পুলিশ জানায়, ওই দুই কিশোর বিকেলে জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ উদ্দিন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পবিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ