ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

2026-09-26T18:14:46+06:00
2026-09-26T18:14:46+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৪৩২ জন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ২৪১ জন, রংপুর বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগের ২০৪ জন এবং রাজশাহী বিভাগে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে কেউ নতুন করে আক্রান্ত হয়নি। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন। এদের মধ্যে ৬৬ হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২১৪ জন।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ