পতিত স্বৈরাচারকে সুবিধা থেকে বিরতের আহ্বান নজরুল ইসলাম খানের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

2026-09-26T16:35:10+06:00
2026-09-26T16:35:10+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পতিত স্বৈরাচারকে সুবিধা থেকে বিরতের আহ্বান নজরুল ইসলাম খানের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলারও আহ্বান জানান তিনি। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিশৃঙ্খলার জন্য সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে জনগণের কষ্ট হবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি। দেশের কল্যাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ