গণপরিবহনে ভাড়ানৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমান আদালতের দাবি জাতীয় কমিটির

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গণপরিবহনে ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা

2026-09-26T16:02:44+06:00
2026-09-26T16:02:44+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

গণপরিবহনে ভাড়ানৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমান আদালতের দাবি জাতীয় কমিটির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৯)

গণপরিবহনে ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়ালেও মালিকপক্ষ ঢাকা মহানগরীতে চলাচলকারী কোনো বাসে ভাড়ার তালিকা টানায়নি। অথচ নগর পরিবহন ও দূরপাল্লার সব ধরনের বাসে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক।

ভাড়ার তালিকা না থাকার সুযোগে বাসের কন্ডাক্টররা ইচ্ছামতো ভাড়া আদায় করছে। এ নিয়ে পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

জাতীয় কমিটি অভিযোগ করেছে, গত চার-পাঁচ দিন ধরে রাজধানী ঢাকার নগর পরিবহন এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে চলাচলকারী বাস সার্ভিসগুলোতে এমন অরাজকতা চললেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীরব রয়েছে।

বিবৃতিদাতারা গণপরিবহনের এই ভাড়াসন্ত্রাস ও অরাজকতা ঠেকাতে অবিলম্বে ঢাকাসহ সারা দেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।








  এই ক্যাটেগরির আরো সংবাদ