কালিয়াকৈরে মধ্যরাতে আগুনে পুড়ল ২৮ ঘর ও দোকান

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুন লেগে দুইটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩

2026-09-24T10:12:34+06:00
2026-09-24T10:12:34+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কালিয়াকৈরে মধ্যরাতে আগুনে পুড়ল ২৮ ঘর ও দোকান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ৩)

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুন লেগে দুইটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১টার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন লাগার খবরে রাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ