চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৭৫ টাকা ব্যয়ের একটি

2026-09-23T13:35:16+06:00
2026-09-23T13:35:16+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৫)
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী : ফাইল ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী : ফাইল ছবি

চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৭৫ টাকা ব্যয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। চীন সরকারের ঋণ ও সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটির আওতায় সড়ক, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন লাইন, বর্জ্য শোধনাগার, বহুমুখী জেটি ও বিদ্যুৎ উপকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। বাস্তবায়ন করবে বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ।ডিজিটাল ম্যাপ দেখুন

প্রস্তাব অনুযায়ী, ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’-এর আওতায় এসব পূর্ত কাজ করা হবে। প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও উপযোগ সেবার সংস্থানসংক্রান্ত কাজ চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ২০২৩ সালের ১৬ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় প্রস্তাবিত প্যাকেজের পূর্ত কাজ সরাসরি ক্রয়ের জন্য চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের অনুকূলে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্রের নথি ইস্যু করা হয়। প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে।

এরপর দরপত্র মূল্যায়ন কমিটি প্রস্তাবটি যাচাই-বাছাই ও দরকষাকষি করে। দরকষাকষি শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটির পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা চলতি বছরের ২০ আগস্ট পরিকল্পনা বিভাগ অনুমোদন করেছে। প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্যাকেজের আওতায় ১ হাজার ২৩৫ মিটার দৈর্ঘ্যের ১০ মিটার প্রশস্ত একটি সড়ক এবং ১ হাজার ১৮১ মিটার দৈর্ঘ্যের ২৪ মিটার প্রশস্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি ২০ হাজার ৩০৪ ঘনমিটার ধারণক্ষমতার পানি সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

এ ছাড়া দৈনিক ৪ দশমিক ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের সক্ষমতাসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইন ও জেলা নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ করা হবে। থাকবে দৈনিক ২৫ মিলিয়ন লিটার সক্ষমতার কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগার।

প্রকল্পের আওতায় ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার বহুমুখী জেটি, একটি কঠিন বর্জ্য সংগ্রহকেন্দ্র, ১২ কিলোমিটার সীমানাপ্রাচীর এবং দুটি ৩৩/১১ কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সরবরাহের আওতায় কঠিন বর্জ্যের বৈজ্ঞানিক শোধন ব্যবস্থা, কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগারে শোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন করা হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ