রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা

2026-09-21T13:53:13+06:00
2026-09-21T13:53:13+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ০)
আবু নোমান মো. জাকির হোসেন

আবু নোমান মো. জাকির হোসেন

রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এ অবস্থায় একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন জাকির হোসেন আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ