ভিনিসিয়ুসের প্রেমিকার ‘হৃদয় ভেঙে গেছে’
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকা জনপ্রিয় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকার হৃদয় ব্যথিত। ব্রাজিলে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ব্যক্তিগত দেহরক্ষী রজারিও কামিলো রামোস ও তার স্ত্রী পাউলা রেজিনা রদার্তে কামিলো। তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফনসেকা।
‘রোতা ভের্দে গোইয়াস’ চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার অন্তর্গত রিবেইরাও দাস পোস এলাকার মোটরওয়েতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। জরুরি বিভাগের এক চিকিৎসক রজারিওর মৃত্যু নিশ্চিত করেন। মোটরবাইক চালাচ্ছিলেন তিনি, তার স্ত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দমকলকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁচানো যায়নি।
ওই বার্তায় ভিনিসিয়ুসের প্রেমিকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম এইমাত্র। আমি আগে কোনোকিছু পোস্ট করিনি কারণ আমরা আগে তার পরিবারের সব সদস্যের খবরটি জানার অপেক্ষায় ছিলাম। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কিছুই করতে পারিনি, আমার হৃদয় ভেঙে গেছে।’
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি