তিন ম্যাচ পরেই বরখাস্ত জার্মান লিগের কোচ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

বুন্দেসলিগায় টানা তিনটি ম্যাচ হারায় বরুসিয়া মনচেনগ্লাডবাকের প্রধান কোচ ইউগেন পোলানস্কিকে বরখাস্ত করেছে। মৌসুমের শুরুতেই বাজে শুরুর পর

2026-09-13T20:42:43+06:00
2026-09-13T20:46:29+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

তিন ম্যাচ পরেই বরখাস্ত জার্মান লিগের কোচ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:৪৬ পিএম  (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বুন্দেসলিগায় টানা তিনটি ম্যাচ হারায় বরুসিয়া মনচেনগ্লাডবাকের প্রধান কোচ ইউগেন পোলানস্কিকে বরখাস্ত করেছে। মৌসুমের শুরুতেই বাজে শুরুর পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কতৃপক্ষ। টানা তিনটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ক্লাবটি। খবর গোলডটকম

গতকাল শনিবার এসসি ফ্রাইবুর্গের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পোলানস্কির বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বুন্দেসলিগার প্রথম ৩ ম্যাচের তিনটিতেই হেরেছে গ্লাডবাখ, যেখানে তারা মোট ১২টি গোল হজম করেছে।

লাইপজিগের কাছে ৩-০ এবং লিগে সদ্য নতুন উন্নীত দল এলভার্সবার্গের কাছে ৪-৩ গোলে হারের পর ফ্রাইবুর্গের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় তারা। প্রধান কোচের সাথে তার সহকারী টোবিয়াস ট্রুলসেনকেও ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গ্লাডবাখের স্পোর্টিং ডিরেক্টর রুভেন শ্রোডার জানিয়েছেন, নতুন স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত সহকারী কোচ ইয়ান-মরিটজ লিশটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাবেন। আগামী শনিবার মাইনৎস ০৫-এর বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকবেন তিনি। 

চলতি বুন্দেসলিগা মৌসুমে চাকরি হারানো প্রথম কোচ পোলানস্কি।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ