পাসপোর্ট না থাকার গুঞ্জন ও সমালোচনা উড়িয়ে দিলেন রাজাউল্লাহ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

ইংল্যান্ড সফরে হঠাৎ করেই ডাক পান রাজাউল্লাহ। এজবাস্টনে হয়ে গেল অভিষেকও। পাকিস্তানরে এই পেসার বল হাতে তার কাজটা

2026-09-12T17:03:20+06:00
2026-09-12T17:03:20+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পাসপোর্ট না থাকার গুঞ্জন ও সমালোচনা উড়িয়ে দিলেন রাজাউল্লাহ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ড সফরে হঠাৎ করেই ডাক পান রাজাউল্লাহ। এজবাস্টনে হয়ে গেল অভিষেকও। পাকিস্তানরে এই পেসার বল হাতে তার কাজটা ঠিকঠাক করেছেন চার উইকেট নিয়ে। এখানেই শেষ নয়, ব্যাটিংয়েও নবম উইকেটে ১২১ রানের জুটি গড়ার পথে ভেঙেছেন অভিষেকে ছক্কার রেকর্ড।

স্বাভাবিকভাবে রাজাউল্লাহ গণমাধ্যমে এখন এক আলোচিত নাম। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গল্পও শুরু হয়েছে। বলা হচ্ছে, যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার এক সপ্তাহ আগে তার পাসপোর্ট বানানো হয়েছে।

যখন নির্বাচকরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন, তখন তিনি গ্রামে ছিলেন। কিন্তু তার ফোন বন্ধ ছিল। সময় যখন দৌড়াচ্ছিল, তখন একজন কোচকে তার সন্ধানে পার্বত্য গ্রামে পাঠানো হয়। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় এবং কোচ তাকে জানান, তাকে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে। তারপর জরুরি ভিত্তিতে পাসপোর্টের ব্যবস্থা করা হয়। দ্রুত ইংলিশ ভিসা লাগিয়ে তাকে বিমানে তোলা হয়। শুধু তাই নয়, একাদশেও জায়গা পেয়েছেন।

রাজাউল্লাহ নিজের আগমনবার্তা দেন চতুর্থ বলেই উইকেট নিয়ে। টেস্ট অভিষেকে জো রুটের উইকেট নেন তিনি। এসব গালগল্প বেশিক্ষণ ছড়াতে দেননি ২১ বছর বয়সী পেসার, ‘পাসপোর্টের গল্পটা ভুয়া। আমার পাসপোর্ট এক বছর আগেই করা হয়েছিল।’


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ