বিশ্ববাজারে বাড়ল সোনার দাম, ভরি কত

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

সাম্প্রতিক দরপতনের ধাক্কা সামলে শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের

2026-09-12T16:33:29+06:00
2026-09-12T16:37:54+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম, ভরি কত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৪:৩৭ পিএম  (ভিজিট : ৮)

সাম্প্রতিক দরপতনের ধাক্কা সামলে শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার সোনার বাজারে কিছুটা নেতিবাচক ধারা দেখা গেলেও এদিন তা ঘুরে দাঁড়িয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৫ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৬ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

ব্যবসায়ী তাই ওং বলেন, ‘সামান্য দরপতনের পর সোনার দাম দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। মূল্যস্ফীতির তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার বাড়ানোর বিষয়টি আরো স্পষ্ট করে তুলছে।
বাজার আগেই ৭০ শতাংশ সুদের হার বাড়ার বিষয়টিকে নিশ্চিত ধরে নেওয়ায় বাজারে অস্থিরতা কিছুটা কম।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮৬ ডলারে উঠেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৩ দশমিক ৯৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৮ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম পড়ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ