বৃষ্টির কারণে ফের বাড়ল সবজির দাম, বেগুন ১৪০ টাকা

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে ফের বেড়েছে সবজির দাম। বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। যার প্রতি কেজি

2026-09-11T11:14:57+06:00
2026-09-11T11:14:57+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

বৃষ্টির কারণে ফের বাড়ল সবজির দাম, বেগুন ১৪০ টাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ৬)

কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে ফের বেড়েছে সবজির দাম। বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। যার প্রতি কেজি ১৪০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা। শুধু বাজারে পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১৪০ টাকা ও লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ ছাড়া, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান। তিনি বলেন, আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বাড়তি যাচ্ছে। বলতে গেলে সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল, আজ দেখছি বাড়তি দাম।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারে সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি সবজি কিনতে গিয়ে দেখি, পাল্লা প্রতি সব সবজির দাম বেড়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, যার প্রতি কেজি ১৪০ টাকা। এ ছাড়া, পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে আবার সবজির দাম কমে আসবে। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ