দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

দুইদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবারের দফায় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভালো মানের;

2026-09-11T11:11:51+06:00
2026-09-11T11:11:51+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ৬)

দুইদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবারের দফায় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনস (বাজুস)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মিনিটরিং-এর সভা শেষে সোনার নতুন এই দাম নির্ধারণ করে বাজুস।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এখন দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৮০৭ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, গত ৯ ও ৬ সেপ্টেম্বর দুই দফায় সোনার গহনার দাম কমানো হয় দেশের বাজারে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ