আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ● ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৯ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি: ৪৯০ খ্রিষ্টপূর্ব – প্রচলিতভাবে স্বীকৃত তারিখ অনুযায়ী ম্যারাথনের যুদ্ধ সংঘটিত হয়। এথেনীয় ও তাদের প্লাতায়া মিত্ররা প্রথম পারসিক আক্রমণ প্রতিহত করে।
৩৭২ – ষোল রাজ্য: ১০ বছর বয়সী সিমা ইয়াও তার পিতা সম্রাট জিয়ানওয়েন-এর স্থলাভিষিক্ত হয়ে পূর্ব জিনের সম্রাট জিয়াওউ হন।
৭১১ – তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।
১০৯৬ – পিটার দি হারমিট-এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌঁছায়।
১১০৯ – ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।
১১২৫ – ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১২১৩ – আলবিজেনসিয়ান ক্রুসেড: সাইমন ডি মন্টফোর্ট মুরের যুদ্ধে দ্বিতীয় পিটারকে পরাজিত করেন।
১২২৯ – পোর্তোপির যুদ্ধ: প্রথম হাইমের নেতৃত্বে আরাগনীয় বাহিনী মালোর্কার সান্তা পোনসায় অবতরণ করে দ্বীপ জয়ের উদ্দেশ্যে।
১২৩৩ – ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।
১২৯৭ – আলকানিসেসের চুক্তি: পোপের মধ্যস্থতায় পর্তুগালের রাজা দিনিস ও কাস্তিলের রাজা চতুর্থ ফার্দিনান্দের মধ্যে সীমান্ত নির্ধারণ ও বন্ধুত্বের জোট স্থাপিত হয়।
১৩০৯ – জিব্রাল্টারের প্রথম অবরোধ: রিকনকোয়েস্তার প্রেক্ষাপটে কাস্তিল রাজ্য গ্রানাডা আমিরাতকে পরাজিত করে।
১৪৪২ – আলফনসো নেপলসের রাজা হন।
১৫০১ – মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।
১৫৪৩ – ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।
১৫৭৬ – হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৫৮০ – স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।
১৬০৯ – অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক নামে।
১৬৩৪ – মাল্টার ভাল্লেত্তায় একটি বারুদ কারখানায় বিস্ফোরণে ২২ জন নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
১৬৭৪ – শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
১৬৮৩ – অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৭৮০ – বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।
১৭৮৮ – নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৭৮৯ – মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
১৮১৪ – নর্থ পয়েন্টের যুদ্ধ: ১৮১২ সালের যুদ্ধে মার্কিন বাহিনী বাল্টিমোর অভিমুখে ব্রিটিশ স্থল অগ্রযাত্রা প্রতিহত করে।
১৮২৩ – ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
১৮৪৭ – আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।
১৮৪৭ – মেক্সিকো-আমেরিকা যুদ্ধ: চাপুলতেপেকের যুদ্ধ শুরু হয়।
১৮৪৮ – সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।
১৮৫৭ – সেন্ট্রাল আমেরিকা জাহাজ উত্তর ক্যারোলাইনার কেপ হ্যাটেরাস থেকে প্রায় ১৬০ মাইল পূর্বে ডুবে ৪২৬ জন যাত্রী ও ক্রু নিহত হয়।
১৮৭৮ – ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
১৮৮৫ – আরব্রোথ ৩৬-০ বন অ্যাকর্ড, পেশাদার ফুটবলে বিশ্ব রেকর্ড স্কোরলাইন।
১৮৯০ – রোডেশিয়ার সলসবেরি শহর প্রতিষ্ঠিত হয়।
১৮৯৭ – তিরাহ অভিযান: সারাগড়ির যুদ্ধে ২১ জন শিখ সৈন্যের বিরুদ্ধে দশ হাজার পশতুন উপজাতি আক্রমণ করে।
১৮৯৮ – প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
১৯০৫ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
১৯০৬ – দক্ষিণ ওয়েলসের নিউপোর্টে নিউপোর্ট ট্রান্সপোর্টার সেতু উদ্বোধন করা হয়।
১৯১০ – মিউনিখে গুস্তাভ মাহলারের অষ্টম সিম্ফনির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
১৯১২ – যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৯১৫ – ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
১৯১৫ – ফরাসি সৈন্যরা মুসা দাগে আটকে থাকা ৪ হাজারের বেশি আর্মেনীয় উদ্বাস্তুকে উদ্ধার করে।
১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
১৯২০ – কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২২ – লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
১৯২৩ – দক্ষিণ রোডেশিয়া, বর্তমান জিম্বাবুয়ে, যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হয়।
১৯২৪ – চীনে গৃহযুদ্ধ বাঁধে।
১৯৩৩ – লিও সিলার্ড লন্ডনের সাউদাম্পটন রোতে ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষার সময় পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়ার ধারণা উদ্ভাবন করেন।
১৯৩৮ – অ্যাডলফ হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড অঞ্চলের জার্মানদের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন।
১৯৪০ – বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪০ – ফ্রান্সের লাস্কোতে গুহাচিত্র আবিষ্কৃত হয়।
১৯৪০ – যুক্তরাষ্ট্রে হারকিউলিস পাউডার কারখানা দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হন।
১৯৪১ – মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।
১৯৪১ – মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বেসামরিক, মিত্র সৈন্য ও ইতালীয় যুদ্ধবন্দী বহনকারী আরএমএস ল্যাকোনিয়া পশ্চিম আফ্রিকার উপকূলে টর্পেডোর আঘাতে ডুবে যায়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াদালকানাল অভিযানে এডসনের রিজের যুদ্ধ শুরু হয়।
১৯৪৩ – জার্মানি মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
১৯৪৩ – জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: অক্ষশক্তির দখল থেকে যুগোস্লাভিয়ার মুক্তি অব্যাহত থাকে, পশ্চিম সার্বিয়ার বায়িনা বাশতা মুক্ত হয়।
১৯৪৮ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
১৯৫৩ – মার্কিন সিনেটর ও ভবিষ্যৎ রাষ্ট্রপতি জন এফ. কেনেডি জ্যাকুলিন লি বোভিয়ারকে নিউপোর্টে বিয়ে করেন।
১৯৫৮ – জ্যাক কিলবি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে কর্মরত অবস্থায় প্রথম কার্যকর ইন্টিগ্রেটেড সার্কিট প্রদর্শন করেন।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৫৯ – যুক্তরাষ্ট্রে প্রথম নিয়মিত রঙিন টেলিভিশন অনুষ্ঠান বোনানজা সম্প্রচার শুরু হয়।
১৯৬১ – পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
১৯৬১ – আফ্রিকান ও মালাগাসি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ – মরক্কোর রাবাতে রাবাত-সালে বিমানবন্দরের কাছে এয়ার ফ্রান্স ফ্লাইট ২০০৫ বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হন।
১৯৬২ – মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডি রাইস বিশ্ববিদ্যালয়ে তার বিখ্যাত "উই চুজ টু গো টু দ্য মুন" ভাষণ দেন।
১৯৬৬ – নাসার জেমিনি কর্মসূচির উপান্তিম মিশন জেমিনি ১১ উৎক্ষেপণ করা হয়।
১৯৬৯ – ফিলিপাইন এয়ার লাইন্স ফ্লাইট ১৫৮ ফিলিপাইনের অ্যান্টিপোলোতে বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হন।
১৯৭০ – ডসন'স ফিল্ড ছিনতাই: পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সন্ত্রাসীরা জর্ডানের জারকায় তিনটি ছিনতাইকৃত বিমান উড়িয়ে দেয়।
১৯৭৪ – সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
১৯৭৫ – ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।
১৯৭৫ – ব্রিটিশ কমনওয়েলডের রাগবির ফাইনাল খেলা চলছিল।
১৯৭৭ – দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কর্মী স্টিভ বিকো পুলিশ হেফাজতে মারা যান।
১৯৮০ – তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।
১৯৮৩ – যুক্তরাষ্ট্রের কানেটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডে ওয়েলস ফার্গো ডিপোতে লস মাচেতেরোস প্রায় ৭ মিলিয়ন ডলার ডাকাতি করে।
১৯৮৩ – সোভিয়েত ইউনিয়ন কোরিয়ান এয়ার লাইনস ফ্লাইট ০০৭ ধ্বংসের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয়।
১৯৮৪ – ডোয়াইট গুডেন বেসবলে রুকি হিসেবে এক মৌসুমে ২৭৬ স্ট্রাইকআউট করে রেকর্ড গড়েন।
১৯৮৮ – হ্যারিকেন গিলবার্ট জ্যামাইকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
১৯৯০ – মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯০ – চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের রেড ক্রস সংস্থা কিনমেন চুক্তি স্বাক্ষর করে।
১৯৯১ – হংকংয়ের ছিডে বিমানবন্দরে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।
১৯৯১ – নাসা আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ স্যাটেলাইট স্থাপনের জন্য স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৪৮ মিশনে উৎক্ষেপণ করে।
১৯৯২ – নাসা স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৪৭ মিশনে উৎক্ষেপণ করে, এতে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী মে জেমিসন, প্রথম জাপানি নাগরিক মামোরু মোহরি মহাকাশে যান।
১৯৯২ – পেরুর বিশেষ বাহিনী শাইনিং পাথের নেতা আবিমায়েল গুজমানকে গ্রেফতার করে।
১৯৯৩ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৩ – জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।
১৯৯৩ – নাসা স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৫১ মিশনে উৎক্ষেপণ করে।
১৯৯৪ – ফ্রাঙ্ক ইউজিন কর্ডার একটি ছোট সেসনা বিমান নিয়ে হোয়াইট হাউসের দক্ষিণ লনে বিধ্বস্ত হন।
১৯৯৫ – শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৯৮ – বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৮ – ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।
১৯৯৯ – শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।
২০০০ – তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।
২০০১ – পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।
২০০১ – অস্ট্রেলিয়ার প্রথম বাণিজ্যিক আন্তঃরাজ্য বিমান সংস্থা আনসেট অস্ট্রেলিয়া দেউলিয়া হয়ে যায়।
২০০২ – চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত।
২০০৩ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।
২০০৩ – জাতিসংঘ লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
২০০৩ – টাইফুন মায়েমি দক্ষিণ কোরিয়ার বুসানে আঘাত হানে।
২০০৫ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত: গাজা থেকে ইসরায়েলের বিচ্ছিন্নতা সম্পন্ন হয়।
২০০৭ – ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি জোসেফ এস্ত্রাদা লুণ্ঠনের দায়ে দোষী সাব্যস্ত হন।
২০০৭ – ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮.৪ ও ৭.৯ মাত্রার দুটি ভূমিকম্পে ২৫ জন নিহত ও ১৬১ জন আহত হন।
২০০৮ – দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
২০০৮ – লস অ্যাঞ্জেলেসে চ্যাটসওয়ার্থ ট্রেন সংঘর্ষে ২৫ জন নিহত হন।
২০১২ – পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি এয়ার ফ্লাইট ২৫১ পালানা বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হন।
২০১৩ – নাসা নিশ্চিত করে যে ভয়েজার ১ প্রথম মানবনির্মিত বস্তু হিসেবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে।
২০১৪ – নাইজেরিয়ায় টি. বি. জোশুয়া পরিচালিত সিনাগগ চার্চ ভবন ধসে ১১৫ জন নিহত হন।
২০২১ – সাইবেরিয়ান লাইট এভিয়েশন ফ্লাইট ৫১ কাজাচিনস্কোয়ে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হন।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ৭৮৬ - আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।
১০৮৭ - বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।
১৬৯৪ - কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন।
১৮৬৫ - আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।
১৮৮৬ - রবার্ট রবিনসন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।
১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী [১৯৩৯] সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।
১৮৯৪ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক।
১৮৯৭ - এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।
১৯১৩ - উইলিস ইউগেন ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
১৯১৩ - জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।
১৯১৬ - ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল।
১৯২৩ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।
১৯৩১ - নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।
১৯৩৭ -
ললিতা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র, নাট্যমঞ্চ, যাত্রাভিনেত্রী।
লিওনেল জস্প্যাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৯৭৩ - ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো।
১৯৭৭ - নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
১৯৮৯ - জার্মান ফুটবলার থমাস মুলার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
১৮৭২ - জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখ।
১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস।
১৯৮১ - ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।
১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী।
১৯৯২ - মল্লিকার্জুন মনসুর, সংগীতশিল্পী
১৯৯২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।
২০০৯ - শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী।
২০১৪ - প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।
২০২৪ - সীতারাম ইয়েচুরি,ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও পরবর্তীতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক হন।
ছুটি ও অন্যান্য : বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, (সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবারে পালিত হয়)
বিশ্ব মনোসংযোগ দিবস ৷
আন্তর্জাতিক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস
ডেল্টা টাইমস/সিআর/এমই