
আজ বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ● ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি:
৩৩৭ – রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইনের মৃত্যুর পর তার তিন পুত্র দ্বিতীয় কনস্টান্টাইন, দ্বিতীয় কনস্ট্যান্টিয়াস ও কনস্ট্যান্স যৌথ সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রোমান সাম্রাজ্য তিন ভাগে বিভক্ত হয়।
৫৭২ – তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
১০০০ – ভাইকিং যুগে স্ভোল্ডারের যুদ্ধ সংঘটিত হয়।
১১৪১ – লিয়াও রাজবংশের সেনাপতি ইয়েলু দাশি কর্তৃক প্রতিষ্ঠিত কারা-খিতাই বাহিনী কাতওয়ানের যুদ্ধে সেলজুক ও কারা-খানিদ খানাত বাহিনীকে পরাজিত করে।
১৩২০ – সেন্ট জর্জের যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি আন্দ্রোনিকোস আসেন আখাইয়া রাজ্যের বাহিনীকে অতর্কিত আক্রমণে পরাজিত করেন এবং আর্কাডিয়া দখল সুরক্ষিত করেন।
১৪৮৮ – ব্রিটানির ডাচেস অ্যান সার্বভৌম ব্রিটানির ডাচেস হন, যিনি ব্রিটানি ও ফ্রান্সের একীভূতকরণের সংগ্রামে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।
১৪৯৩ – ক্রবাভা ক্ষেত্রের যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের আক্রমণের বিরুদ্ধে ক্রোয়েশীয় বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়।
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ ও ১২০০ জন নাবিক নিয়ে কাদিজ থেকে দ্বিতীয় সমুদ্রযাত্রা শুরু করেন।
১৪৯৯ – অভিযাত্রী ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারত থেকে দুই বছরের সমুদ্রযাত্রা শেষে লিসবনে বিজয়ীর বেশে প্রত্যাবর্তন করলে নগরবাসী উৎসব উদযাপন করে।
১৫১৩ – ফ্লডেনের যুদ্ধে স্কটল্যান্ডের চতুর্থ জেমস পরাজিত ও নিহত হন, এর ফলে ক্যামব্রাই লিগের যুদ্ধে স্কটল্যান্ডের অংশগ্রহণ শেষ হয়।
১৫৪৩ – নয় মাস বয়সী মেরি স্টুয়ার্ট মধ্য স্কটল্যান্ডের স্টার্লিং শহরে স্কটদের রানি হিসেবে অভিষিক্ত হন।
১৫৬১ – ফরাসি ক্যাথলিক ও হুগেনোদের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে শেষ পর্যন্ত ব্যর্থ পোয়াসি আলোচনা শুরু হয়।
১৫৮৮ – টমাস ক্যাভেন্ডিশ তার জাহাজ ডিজায়ার নিয়ে প্লিমাথে প্রবেশ করেন এবং প্রথম পরিকল্পিত পৃথিবী প্রদক্ষিণ যাত্রা সম্পন্ন করেন।
১৭৩৯ – দক্ষিণ ক্যারোলাইনার চার্লস্টনের কাছে স্টোনো বিদ্রোহ সংঘটিত হয়, যা আমেরিকান বিপ্লবের আগে ব্রিটিশ উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে সবচেয়ে বড় দাস বিদ্রোহ ছিল।
১৭৭৬ – মহাদেশীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রীয় জোটের নামকরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র।
১৭৯১ – মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন, ডিসি।
১৭৯৬ – ফরাসি ডিরেক্টরির বিরুদ্ধে গ্রাক্কাস বাবেফের সমর্থকদের ব্যর্থ গ্রেনেল শিবির বিদ্রোহ সংঘটিত হয়।
১৮০১ – রাশিয়ার প্রথম আলেকজান্ডার বাল্টিক প্রদেশগুলোর বিশেষাধিকার নিশ্চিত করেন।
১৮৩৯ – জন হার্শেল প্রথম কাচের প্লেটে আলোকচিত্র ধারণ করেন।
১৮৪৫ – সম্ভাব্য আয়ারল্যান্ডের মহা দুর্ভিক্ষ শুরু হয়।
১৮৫০ – ১৮৫০ সালের সমঝোতার আওতায় টেক্সাস তার দাবিকৃত ভূখণ্ডের এক-তৃতীয়াংশ কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করে, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার টেক্সাসের প্রাক-অন্তর্ভুক্তির ১০ মিলিয়ন ডলার ঋণ গ্রহণ করে।
১৮৫০ – ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
১৮৫৫ – ক্রিমিয়ার যুদ্ধে সেভাস্তোপোল অবরোধ শেষ হয়, যখন রুশ বাহিনী শহর ত্যাগ করে।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন সেনাবাহিনী চাটানুগা, টেনেসিতে প্রবেশ করে।
১৮৮১ – আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।
১৮৯২ – আমালথিয়া আলোকচিত্র ব্যবহার ছাড়াই আবিষ্কৃত শেষ উপগ্রহে পরিণত হয়।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর প্রথম সম্পূর্ণ যান্ত্রিক ইউনিট হিসেবে কানাডিয়ান অটোমোবাইল মেশিনগান ব্রিগেড গঠিত হয়।
১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
১৯২০ – আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
১৯২২ – স্মির্নায় গ্রিকদের বিরুদ্ধে তুর্কিদের বিজয়ের মাধ্যমে গ্রিক-তুর্কি যুদ্ধ কার্যত শেষ হয়।
১৯২৩ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’ প্রতিষ্ঠা করেন।
১৯২৪ – হাওয়াইয়ের কাউয়াই দ্বীপের হানাপেপেতে হানাপেপে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯৩৬ – পর্তুগিজ নৌবাহিনীর ফ্রিগেট এনআরপি আফোনসো দে আলবুকার্ক ও ডেস্ট্রয়ার দাও-এর নাবিকরা সালাজার স্বৈরশাসনের ফ্রাঙ্কো সমর্থনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্পেনীয় প্রজাতন্ত্রের প্রতি সংহতি ঘোষণা করেন।
১৯৩৯ – বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।
১৯৪০ – জর্জ স্টিবিটজ প্রথমবারের মতো কম্পিউটারের দূরবর্তী পরিচালনার পথপ্রদর্শন করেন।
১৯৪০ – ট্রান্সিলভানিয়ায় ট্রেজনিয়া হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি জাপানি ভাসমান বিমান ওরেগনে আগ্নেয় বোমা নিক্ষেপ করে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী ইতালির সালেরনোতে অপারেশন অ্যাভাল্যাঞ্চ ও তারান্তোতে অপারেশন স্ল্যাপস্টিক পরিচালনা করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজধানীতে সামরিক অভ্যুত্থান ও সারাদেশে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ফাদারল্যান্ড ফ্রন্ট বুলগেরিয়ায় ক্ষমতা দখল করে এবং একটি নতুন সোভিয়েতপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ – চীন দখলকারী জাপানি বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।
১৯৪৭ – প্রথম কম্পিউটার বাগ আবিষ্কৃত হয়: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মার্ক ২ কম্পিউটারের একটি রিলের মধ্যে একটি মথ আটকে যায়।
১৯৪৮ – পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৮ – কিম ইল-সাং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, যা দেশটির জাতীয় ছুটি হিসেবে পালিত হয়।
১৯৫৪ – উত্তর আলজেরিয়ায় ৬.৭ মাত্রার শ্লেফ ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে ১২৪৩ জন নিহত ও ৫০০০ জন আহত হন।
১৯৫৬ – এলভিস প্রেসলি প্রথমবারের মতো দ্য এড সুলিভান শো-তে উপস্থিত হন।
১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে "সিন্ধু নদ জল চুক্তি" স্বাক্ষরিত হয়।
১৯৬৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫ – হারিকেন বেটসি নিউ অরলিন্সের কাছে দ্বিতীয়বার আঘাত হানে, এতে ৭৬ জন নিহত হয় এবং ১.৪২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
১৯৬৬ – মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন জাতীয় ট্রাফিক ও মোটরযান নিরাপত্তা আইন স্বাক্ষর করেন।
১৯৬৯ – কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়, যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
১৯৬৯ – ইন্ডিয়ানার মোরাল টাউনশিপের আকাশে অ্যালেঘেনি এয়ারলাইন্স ফ্লাইট ৮৫৩ একটি পাইপার পিএ-২৮ চেরোকি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এতে উভয় বিমানের ৮৩ জন আরোহী নিহত হন।
১৯৭০ – একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়, বিমানটি জর্ডানের ডসন'স ফিল্ডে নেওয়া হয়।
১৯৭১ – চারদিন ব্যাপী অ্যাটিকা কারাগার দাঙ্গা শুরু হয়, যাতে শেষ পর্যন্ত ৩৯ জন নিহত হন, যাদের অধিকাংশই কারাগার পুনর্দখলের সময় রাষ্ট্রীয় সৈন্যদের হাতে নিহত হন।
১৯৭২ – কেন্টাকির ম্যামথ কেভ জাতীয় উদ্যানে একটি গুহা গবেষণা দল ম্যামথ ও ফ্লিন্ট রিজ গুহা ব্যবস্থার মধ্যে সংযোগ আবিষ্কার করে, যা বিশ্বের দীর্ঘতম পরিচিত গুহাপথে পরিণত হয়।
১৯৭৬ – সোভিয়েত ইউনিয়নের আনাপার আকাশে অ্যারোফ্লটের দুটি ফ্লাইটের মধ্যে সংঘর্ষে ৭০ জন নিহত হন।
১৯৮৮ – ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট ৮৩১ থাইল্যান্ডের খু খোটে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৭৬ জন নিহত হন।
১৯৯০ – শ্রীলঙ্কা সেনাবাহিনী কর্তৃক বাট্টিকালোয়া জেলায় বাট্টিকালোয়া হত্যাকাণ্ডে ১৮৪ জন তামিল বেসামরিক নাগরিক নিহত হন।
১৯৯১ – তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৩ – পিএলও বা প্যালেস্টাইন মুক্তি সংস্থার নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।
১৯৯৪ – মহাকাশ যান কর্মসূচির অধীনে স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৬৪ মিশনে উৎক্ষেপণ করা হয়।
২০০১ – উত্তরাঞ্চলীয় জোটের নেতা আহমদ শাহ মাসুদ আফগানিস্তানে দুই আল-কায়েদা হামলাকারীর আত্মঘাতী হামলায় নিহত হন, যারা আরব সাংবাদিক পরিচয়ে সাক্ষাৎকার নিতে এসেছিল।
২০০৫ – মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মুবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
২০০৬ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুনরায় সংযোজনের জন্য স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১১৫ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা ২০০৩ সালে কলম্বিয়া দুর্ঘটনার পর প্রথম স্টেশন সংযোজন মিশন ছিল।
২০০৯ – আরব উপদ্বীপের প্রথম শহুরে রেল নেটওয়ার্ক দুবাই মেট্রো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২০১২ – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তাদের সবচেয়ে ভারী বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করে, যা টানা ২১তম সফল পিএসএলভি উৎক্ষেপণ ছিল।
২০১২ – ইরাকে ধারাবাহিক হামলায় ১০০ জনের বেশি নিহত ও ৩৫০ জন আহত হন।
২০১৪ – ইউ২ ব্যান্ডের সংগস অফ ইনোসেন্স অ্যালবামটি আইটিউনস স্টোরের ৫০ কোটির বেশি ব্যবহারকারীর কাছে বিনামূল্যে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হয়।
২০১৫ – দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্বকারী রাজা হন।
২০১৬ – উত্তর কোরিয়া সরকার তাদের পঞ্চম এবং সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে।
২০২৫ – ইসরায়েল কাতারের দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালায়, এতে ৬ জন নিহত হন।
২০২৫ – বেশ কয়েকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করলে তা ভূপাতিত করা হয়, যা ন্যাটো সদস্য কর্তৃক রুশ সামরিক সম্পদে প্রথম আঘাত হানার ঘটনা।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
২১৪ - আউরেলিয়ান, রোমান সম্রাট।
৩৮৪ - হ্নোরিউস, রোমান সম্রাট।
১৭৩৭ - লুইগি গ্যালভানি, একজন ইতালীয় চিকিৎসক, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং দার্শনিক।
১৭৫৪ - উইলিয়াম ব্লিঘ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।
১৮২৮ - ল্যেভ তল্স্তোয়, খ্যাতিমান রুশ লেখক ছিলেন।
১৮৫০ - ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।
১৮৭২ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী।
১৮৭৮ - দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।
১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।
১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।
১৯০০ - জেমস হিল্টন, ইংরেজ উপন্যাসিক।
১৯১৫ - সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক।
১৯২০ - সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।
১৯২১ - পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।
১৯২২ - হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি নোবেল পুরস্কার অর্জন করেন।
১৯২৩ - ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, হাঙ্গেরিয়ান-স্লোভাক-মার্কিন চিকিৎসক। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯২৩ - ক্লিফ রবার্টসন, একজন মার্কিন অভিনেতা।
১৯২৪ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।
১৯২৬ - ইউসুফ কারযাভী, একজন মিশরীয় ইসলামি পণ্ডিত।
১৯৩৪ - নিকোলাস লিভারপুল ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
১৯৪৯ - সুসিলো বামবাং ইয়ুধনো, ইন্দোনেশিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৬০ - হিউ গ্র্যান্ট, একজন ইংরেজ অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৬৬ - অ্যাডাম স্যান্ডলার, একজন আমেরিকান অভিনেতা, কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং গায়ক।
১৯৬৭ - অক্ষয় কুমার, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
১৯৭৬ - এমা দ্য কোন, একজন ফরাসী সিনেমা অভিনেত্রী।
১৯৮০ - মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।
১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
১৯৮০ - মিশেল উইলিয়ামস, একজন মার্কিন অভিনেত্রী।
১৯৮৫ - লুকা মদরিচ, একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ - আফ্রোজ্যাক, একজন ওলন্দাজ ডিজে, রেকর্ড প্রযোজক এবং স্পিজকেনিসের রিমিক্সার।
১৯৮৭ - আহমেদ এলমোহামাদি, একজন মিশরীয় পেশাদার ফুটবলার।
১৯৮৭ - নিকোল অ্যানিস্টন, একজন আমেরিকান পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী, মডেল, স্ট্রিপার এবং অভিনেত্রী।
১৯৮৭ - জোশ হার্ডম্যান ইংরেজ অভিনেতা।
১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।
১৯৮৮ - দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।
১৯৯১ - ওস্কার দোস সান্তোস জুনিয়র, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - দানিলো পেরেইরা, বিসাউয়ান-পর্তুগিজ ফুটবলার
১৯৯৯ - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১০৮৭ - প্রথম উইলিয়াম, ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।
১৪৩৮ - এডওয়ার্ড, পর্তুগালের রাজা।
১৪৮৭ - চ্যেংগুয়া, চীনের সম্রাট।
১৫৬৯ - পিটার ব্রুয়েগেল এল্ডার, ডাচ চিত্রশিল্পী।
১৮৯১ - জুলস গ্রেভয়, ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৮৯৮ - স্টেফানে মালার্মের, ফরাসি কবি ও সমালোচক।
১৯০১ - অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।
১৯৩৫ - পঞ্চানন বর্মা, কোচবিহারের একজন রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী, এবং সমাজ সংস্কারক।
১৯৪১ - হ্যান্স স্পেম্যান, একজন জার্মান ভ্রূণবিজ্ঞানী এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
১৯৬৩ -রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
১৯৬৮ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
১৯৭৬ - মাও সে তুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা।
১৯৭৮ - অধ্যাপক বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,বিশিষ্ট অর্থনীতিবিদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।
১৯৭৮ - জ্যাক এল. ওয়ার্নার, ছিলেন একজন কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।
১৯৮১ - জাক লাকঁ, ছিলেন একজন ফরাসি মনোসমীক্ষক ও মনোরোগ চিকিৎসক।
১৯৮৪ - চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান।
১৯৮৫ - পল জন ফ্লোরি, আমেরিকান রসায়নবিদ এবং প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৮৯ - রাধারাণী দেবী, বাঙালি মহিলা কবি।
১৯৯৭ - বার্গেস মেরেডিথ, আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
১৯৯৮ - লুচো বাত্তিস্তি, ছিলেন একজন ইতালীয় গায়ক-গীতিকার।
২০০১ - আহমদ শাহ মাসউদ, আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী।
২০০৩ - এডওয়ার্ড টেলার, হাঙ্গেরীতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ।
২০১২ - ভার্গিস কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।
২০১৪ - ফিরোজা বেগম, প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই