৮ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ● ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-09-08T10:33:42+06:00
2026-09-08T10:33:42+06:00
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

৮ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ০)

আজ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ● ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি:

    ৭০ – হেরোদের প্রাসাদ দখলের পরের দিন টাইটাস-এর নেতৃত্বে রোমান সেনাবাহিনী জেরুজালেম শহর সুরক্ষিত করে ও লুণ্ঠন করে।
    ৬১৭ – হুওয়ি'র যুদ্ধ: লি ইউয়ান সুই সেনাবাহিনীকে পরাজিত করেন, যা তার রাজধানী চাংআন দখল এবং তাং রাজবংশ প্রতিষ্ঠার পথ খুলে দেয়।
    ১১০০ – অ্যান্টিপোপ থিওডোরিক নির্বাচিত হন।
    ১১৯৮ – হোহেনস্টাউফেন-এর রাজপুত্র সোয়াবিয়ার ফিলিপ জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
    ১২৫৩ – পোপ চতুর্থ ইনোসেন্ট স্তানিসলাস-কে সন্ত ঘোষণা করেন, যিনি রাজা দ্বিতীয় বোলেস্লাভ-এর হাতে নিহত হয়েছিলেন।
    ১২৬৪ – বৃহত্তর পোল্যান্ডের ডিউক ধার্মিক বোলেস্লাভ কর্তৃক কালিসের সংবিধি জারি করা হয়, যা ইহুদিদের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে।
    ১২৭৬ – একবিংশ পোপ জন পোপ নির্বাচিত হন।
    ১৩৩১ – স্টেফান দুসান নিজেকে সার্বিয়ার রাজা ঘোষণা করেন।
    ১৩৩৪ – অ্যাড্রামিটিয়নের যুদ্ধ শুরু হয়, যেখানে একটি খ্রিস্টান নৌ-জোট তুর্কি নৌবহরকে পরাজিত করে।
    ১৩৮০ – কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গোল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
    ১৪৪৯ – ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
    ১৫০৪ – মিকেলাঞ্জেলার ডেভিড ভাস্কর্যটি ফ্লোরেন্সে পিয়াচ্ছা দেল্লা সিনিয়োরিয়াতে উন্মোচিত করা হয়।
    ১৫১৪ – ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
    ১৫২২ – ম্যাগেলান-এলকানো প্রদক্ষিণ: ভিক্টোরিয়া সেভিলে পৌঁছায়, যা প্রথম বিশ্ব প্রদক্ষিণ সম্পন্ন করে।
    ১৫৬৫ – স্প্যানিশ অ্যাডমিরাল পেদ্রো মেনেন্দেস দে আভিলেস কর্তৃক সেন্ট অগাস্টিন প্রতিষ্ঠিত হয়।
    ১৬৫৫ – দ্য ডেলিউজ-এর সময় দশম চার্লস গুস্তাফের নেতৃত্বে একটি ছোট বাহিনীর কাছে বিনা বাধায় ওয়ারশ-এর পতন ঘটে।
    ১৭২৭ – ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারের বারওয়েল গ্রামে পুতুল নাচ চলাকালীন গোলাঘরে আগুন লেগে ৭৮ জন নিহত হয়, যাদের অনেকেই শিশু ছিল।
    ১৭৫৫ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: লেক জর্জের যুদ্ধ সংঘটিত হয়।
    ১৭৫৬ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: কিটানিং অভিযান পরিচালিত হয়।
    ১৭৬০ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: ফরাসিরা মন্ট্রিল ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে, যার ফলে নিউ ফ্রান্স বিজয় সম্পূর্ণ হয়।
    ১৭৬১ – রাজা তৃতীয় জর্জ-এর সাথে মেকলেনবুর্গ-স্ট্রেলিৎজের শার্লটের বিবাহ হয়।
    ১৭৬৩ – ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসি দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং ব্রিটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
    ১৭৭৫ – মাল্টায় ব্যর্থ যাজকদের বিদ্রোহ সংঘটিত হয়।
    ১৭৮১ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ইউটো স্প্রিংসের যুদ্ধ সংঘটিত হয়, যা দক্ষিণ রণাঙ্গনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল।
    ১৭৯৩ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: হন্ডশুটের যুদ্ধ সংঘটিত হয়।
    ১৭৯৬ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: বাসানো যুদ্ধে ফরাসি বাহিনী অস্ট্রীয় সৈন্যদের পরাজিত করে।
    ১৮০৮ – প্যারিসের চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রুশিয়ায় ফরাসি সামরিক দখলদারিত্বের অবসান ঘটায়।
    ১৮১০ – জন জ্যাকব অ্যাস্টরের প্যাসিফিক ফার কোম্পানির ৩৩ জন কর্মী নিয়ে টনকুইন জাহাজটি নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা করে।
    ১৮১৩ – উপদ্বীপীয় যুদ্ধের শেষ পর্যায়ে ব্রিটিশ-পর্তুগিজ সৈন্যরা সান সেবাস্তিয়ান শহর দখল করে।
    ১৮১৯ – ফিলাডেলফিয়ার ভক্সহল গার্ডেনে বেলুন দাঙ্গা সংঘটিত হয়, যার ফলে বিনোদন পার্কটি ধ্বংস হয়ে যায়।
    ১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
    ১৮৩১ – চতুর্থ উইলিয়াম এবং স্যাক্স-মাইনিনগেনের অ্যাডিলেড যুক্তরাজ্যের রাজা ও রাণী হিসেবে অভিষিক্ত হন।
    ১৮৩১ – নভেম্বর বিদ্রোহ: ওয়ারশের যুদ্ধ কার্যত পোলিশ বিদ্রোহের অবসান ঘটায়।
    ১৮৫৫ – ক্রিমিয়ার যুদ্ধ: ফরাসিরা মালাকফ টাওয়ারে আক্রমণ করে, যার ফলে সেভাস্তোপোল দখল হয়।
    ১৮৬০ – বাষ্পীয় জাহাজ লেডি এলগিন মিশিগান হ্রদে ডুবে যায়, প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।
    ১৮৬২ – নোভগোরোদে রাশিয়ার সহস্রাব্দ স্মৃতিস্তম্ভ উন্মোচিত হয়।
    ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: সাবিন পাসের দ্বিতীয় যুদ্ধে একটি ছোট কনফেডারেট বাহিনী টেক্সাসে ইউনিয়নের আক্রমণ প্রতিহত করে।
    ১৮৮৩ – মন্টানার গোল্ড ক্রিকে এক অনুষ্ঠানের মাধ্যমে নর্দার্ন প্যাসিফিক রেলওয়ে সম্পন্ন হয়।
    ১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
    ১৮৮৮ – ইসাক পেরালের ডুবোজাহাজ প্রথম পরীক্ষা করা হয়।
    ১৮৮৮ – দ্য গ্রেট হার্ডিং শুরু হয়, যেখানে হাজার হাজার ভেড়া আর্জেন্টিনার ফোর্টিন কোনেসা থেকে ম্যাগেলান প্রণালীর কাছে সান্তা ক্রুজে নিয়ে যাওয়া হয়।
    ১৮৮৮ – লন্ডনে জ্যাক দ্য রিপারের দ্বিতীয় শিকার অ্যানি চ্যাপম্যানের মরদেহ পাওয়া যায়।
    ১৮৮৮ – ইংল্যান্ডে প্রথম ছয়টি ফুটবল লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়।
    ১৮৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের আনুগত্যের শপথ প্রথমবার পাঠ করা হয়।
    ১৮৯৮ – তুর্কি জনতার হাতে সাতশত গ্রিক বেসামরিক নাগরিক, ১৭ জন ব্রিটিশ প্রহরী এবং ক্রিটে ব্রিটিশ কনসাল নিহত হন।
    ১৯০০ – গ্যালভেস্টন হারিকেন: একটি শক্তিশালী হারিকেন টেক্সাসের গ্যালভেস্টনে আঘাত হানে, প্রায় ৮,০০০ মানুষ নিহত হয়।
    ১৯০৩ – বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
    ১৯০৫ – ৭.২ মাত্রার ক্যালাব্রিয়া ভূমিকম্প দক্ষিণ ইতালিতে আঘাত হানে, ৫৫৭ থেকে ২,৫০০ মানুষ নিহত হয়।
    ১৯০৭ – সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুওমিনতাং গঠন করেন।
    ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ: ব্রিটিশ সৈনিক থমাস হাইগেট যুদ্ধ চলাকালীন পলায়নের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্রিটিশ সৈনিক হন।
    ১৯১৬ – নারীরা সামরিক বার্তাবাহক হিসেবে কাজ করতে সক্ষম তা প্রমাণের জন্য অগাস্টা ও অ্যাডেলিন ভ্যান বুরেন মোটরসাইকেলে ৬০ দিনে ৫,৫০০ মাইল পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান।
    ১৯২১ – ১৬ বছর বয়সী মার্গারেট গরম্যান আটলান্টিক সিটি প্রতিযোগিতায় গোল্ডেন মারমেইড ট্রফি জেতেন, পরে তাকে প্রথম মিস আমেরিকা হিসেবে অভিহিত করা হয়।
    ১৯২৩ – হোন্ডা পয়েন্ট বিপর্যয়: মার্কিন নৌবাহিনীর নয়টি ডেস্ট্রয়ার ক্যালিফোর্নিয়া উপকূলে ডুবে যায়, সাতটি হারিয়ে যায় এবং ২৩ জন নাবিক নিহত হন।
    ১৯২৫ – রিফ যুদ্ধ: কর্নেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে স্প্যানিশ লিজিয়নের সৈন্যসহ স্প্যানিশ বাহিনী মরক্কোর আল হোসেইমায় অবতরণ করে।
    ১৯২৬ – জার্মানি জাতিসংঘের পূর্বসূরি লিগ অব নেশনসে ভর্তি হয়।
    ১৯৩৩ – গাজী বিন ফয়সাল ইরাকের রাজা হন।
    ১৯৩৪ – নিউ জার্সি উপকূলে যাত্রীবাহী জাহাজ মরো ক্যাসলে আগুন লেগে ১৩৭ জন নিহত হয়।
    ১৯৩৫ – লুইজিয়ানার মার্কিন সিনেটর হিউয়ি লং লুইজিয়ানা স্টেট ক্যাপিটলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
    ১৯৪১ – জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
    ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ক্যাসিবিলের যুদ্ধবিরতি বেতারে ঘোষণা করা হয়।
    ১৯৪৩ – মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
    ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: প্রথমবারের মতো লন্ডনে ভি-২ রকেট আঘাত হানে।
    ১৯৪৫ – কোরিয়া বিভাজন শুরু হয়, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা কোরিয়ার দক্ষিণ অংশ ভাগ করার জন্য আসে।
    ১৯৪৬ – গণভোটের মাধ্যমে বুলগেরিয়ায় রাজতন্ত্র বিলুপ্ত হয়।
    ১৯৪৮ – সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি কর্তৃক দেশের প্রথম সংবিধান পাসের মাধ্যমে উত্তর কোরিয়ার পতাকা গৃহীত হয়।
    ১৯৫১ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
    ১৯৫২ – জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
    ১৯৫২ – কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বয়েড গ্যাং-এর দ্বিতীয় পলায়নের ঘটনায় প্রথম টেলিভিশন সম্প্রচার করে।
    ১৯৫৪ – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৬০ – আলাবামার হান্টসভিলে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
    ১৯৬১ – সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান।
    ১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
    ১৯৬২ – বিখ্যাত পাইনস এক্সপ্রেস ট্রেনটি সমারসেট ও ডরসেট রেলওয়ে লাইনে শেষবার চলাচল করে।
    ১৯৬৬ – জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
    ১৯৬৬ – মার্কিন কল্পবিজ্ঞান টেলিভিশন ধারাবাহিক স্টার ট্রেক-এর প্রথম পর্ব "দ্য ম্যান ট্র্যাপ" প্রচারিত হয়।
    ১৯৭০ – ট্রান্স ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৮৬৩ নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, ১১ জন নিহত হন।
    ১৯৭১ – ওয়াশিংটন, ডি.সি.তে জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস উদ্বোধন করা হয়।
    ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
    ১৯৭৩ – ওয়ার্ল্ড এয়ারওয়েজ ফ্লাইট ৮০২ আলাস্কার মাউন্ট ডাটনে বিধ্বস্ত হয়, ছয় জন নিহত হন।
    ১৯৭৪ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড অফিসে থাকাকালীন যেকোনো অপরাধের জন্য রিচার্ড নিক্সনকে ক্ষমা করেন।
    ১৯৭৫ – লিওনার্ড ম্যাটলোভিচ নামে ভিয়েতনাম যুদ্ধের একজন সজ্জিত সৈনিক টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে "আমি একজন সমকামী" শিরোনামে হাজির হন।
    ১৯৭৮ – কালো শুক্রবার: তেহরানে সৈন্যদের গুলিতে ৮৮ জন বিক্ষোভকারী নিহত হন, যা ইরানে রাজতন্ত্রের পতনের সূচনা করে।
    ১৯৮১ – যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
    ১৯৮৬ – ইউ.এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সংবাদদাতা নিকোলাস ড্যানিলফ সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন।
    ১৯৮৮ – চলমান দাবানলের কারণে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয়।
    ১৯৮৯ – পার্টনেয়ার ফ্লাইট ৩৯৪ উত্তর সাগরে বিধ্বস্ত হয়, ৫৫ জন নিহত হন।
    ১৯৯৩ – চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বয়সী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।
    ১৯৯৪ – ইউএসএয়ার ফ্লাইট ৪২৭ পিটসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, ১৩২ জন নিহত হন।
    ২০০০ – নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুনরায় সরবরাহের জন্য স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১০৬ মিশনে উৎক্ষেপণ করে।
    ২০০১ – সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।
    ২০০৪ – নাসার মনুষ্যবিহীন মহাকাশযান জেনেসিস প্যারাশুট খুলতে ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।
    ২০০৫ – রাশিয়ার ইমারকমের দুটি ইলিউশিন আইএল-৭৬ বিমান লিটল রক এয়ার ফোর্স বেসে ত্রাণ সহায়তা নিয়ে অবতরণ করে, যা উত্তর আমেরিকায় রাশিয়ার প্রথম এমন মিশন।
    ২০১৬ – নাসা তাদের প্রথম গ্রহাণু নমুনা ফেরত মিশন ওসাইরিস-রেক্স উৎক্ষেপণ করে, যা ১০১৯৫৫ বেন্নু গ্রহাণু পরিদর্শন করে।
    ২০১৭ – সিরীয় গৃহযুদ্ধ: সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দেইর এজ-জোর অভিযান শুরুর ঘোষণা দেয়।
    ২০২২ – দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি আর এই দিনেই ঘটল দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও রাষ্ট্রীয় শেষকৃত্য।
    ২০২৩ – মরক্কোতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, প্রায় ৩,০০০ মানুষ নিহত হয় এবং মারাকেশের ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়।
    ২০২৩ – দশম রাগবি বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠিত হয়, স্তাদ দে ফ্রঁসে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
    ২০২৫ – তুরস্কের বালচোভা থানায় বন্দুক হামলায় হামলাকারীসহ ৪ জন নিহত হন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ৮২৮ - আলী আল-হাদী, ছিলেন নবী মুহম্মদ (সাঃ) এর একজন বংশধর এবং দ্বাদশী শিয়া মুসলমানদের দশম ইমাম। 
    ১১৫৭ - প্রথম রিচার্ড, ইংল্যান্ডের রাজা ছিলেন। 
    ১৫৮৮ - মারাঁ মের্সেন, একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
    ১৭৬৭ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক। 
    ১৮৩০ - ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী [১৯০৪] ফরাসি কবি। 
    ১৮৪১ - আন্তনিন দ্ভরাক, ছিলন একজন চেক রোমান্টিক সঙ্গীতের সুরকার। 
    ১৮৮৭ - শিবানন্দ সরস্বতী, একজন হিন্দু আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা ছিলেন।
    ১৮৯২ - হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
    ১৯০১ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন।
    ১৯০৩ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
    ১৯১২ - কমরুদ্দীন আহমদ, লেখক ও রাজনীতিক।
    ১৯১৮ - ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন, একজন ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী। তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
    ১৯১৯ - নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।
    ১৯২৫ - পিটার সেলার্স, একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, ও সঙ্গীতশিল্পী। 
    ১৯২৬ - ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় সঙ্গীতশিল্পী।
    ১৯৪১ - বার্নি স্যান্ডার্স, একজন মার্কিন রাজনীতিবিদ।
    ১৯৪৫ - শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী।
    ১৯৪৬ - আজিজ সানকার, একজন তুরস্ক বংশভূত আমেরিকান প্রাণরসায়ন বিদ এবং কোষ বৈজ্ঞানিক।
    ১৯৫৩ - সন্দীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সত্যজিৎ রায়ের পুত্র।
    ১৯৫৫ - ইমদাদুল হক মিলন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
    ১৯৫৬ -
        সব্যসাচী চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেতা।
        অঞ্জু ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী।
    ১৯৬১ - অরিন্দম গঙ্গোপাধ্যায় ( বাঙালি অভিনেতা ), ভারতীয় বাঙালি, অভিনেতা, গায়ক ও চলচ্চিত্র পরিচালক।
    ১৯৭১ - মার্টিন ফ্রিম্যান, ইংরেজ অভিনেতা।
    ১৯৮৬ - জুয়াও মৌচিনয়ো, একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার।
    ১৯৮৭ - উইজ খলিফা, একজন মার্কিন র‍্যাপার, গীতিকার, এবং অভিনেতা।
    ১৯৮৯ - এভিচি, একজন সুইডিশ সংগীতশিল্পী, ডিজে, রিমিক্সার এবং রেকর্ড প্রযোজক ছিলেন। 
    ১৯৯৪ - ব্রুনো ফের্নান্দেস, একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
    ২০০২ - গেটন ম্যাটার‍্যাজো, একজন মার্কিন অভিনেতা।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৮১১ - পিটার সিমোন পালাস, একজন জার্মান প্রাণিবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানী। 
    ১৯৩৩ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ। 
    ১৯৩৯ - স্বামী অভেদানন্দ, হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা। 
    ১৯৪৩ - জুলিয়াস ফুচিক, চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী। 
    ১৯৪৯ - রিচার্ড স্ট্রস, জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ।
    ১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী। 
    ১৯৬৫ - ডরথি ড্যানড্রিজ, একজন মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী ছিলেন। 
    ১৯৬৫ - হেরমান স্টাউডিঞ্জার, নোবেলজয়ী [১৯৫৩] জার্মান রসায়নবিদ। 
    ১৯৮০ - উইলার্ড ফ্র্যাংক লিবি, একজন মার্কিন ভৌত রসায়নবিদ এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। 
    ১৯৮১ - হিদেকি ইউকাওয়া, একজন জাপানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং প্রথম জাপানী নোবেল পুরস্কার বিজয়ী। 
    ১৯৮৫ - জন ফ্রাঙ্কলিন এন্ডারস, একজন মার্কিন বিজ্ঞানী। তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
    ১৯৮৭ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী,বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। 
    ২০০৩ - লেনি রিফনশ্টাল, ছিলেন জার্মান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক, আলোকচিত্রী, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। 
    ২০০৯ - অউ নিলস বোর ছিলেন একজন ডেনীয় পরমাণু পদার্থবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। 
    ২০১৯ - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
    ২০২২ - বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। 

ছুটি ও অন্যান্য : 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ