স্পেনের অগ্নিকাণ্ডে নিহত যুবকের দাফন সম্পন্ন

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফের (২৭) মরদেহ গাজীপুরের কালীগঞ্জে তার নিজ বাড়িতে দাফন

2026-09-11T17:06:52+06:00
2026-09-11T17:06:52+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

স্পেনের অগ্নিকাণ্ডে নিহত যুবকের দাফন সম্পন্ন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফের (২৭) মরদেহ গাজীপুরের কালীগঞ্জে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা উত্তরগাঁও গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এর আগে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত ৩০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলার পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি সাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় গ্যারেজের ভেতরে আটকা পড়েন আলিফ। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আলিফকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্পেনপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গত ৪ সেপ্টেম্বর মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।



কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শুক্রবার সকালে আলিফের মরদেহ বাড়িতে পৌঁছায়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি










  এই ক্যাটেগরির আরো সংবাদ