কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আনাবিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হাম

2026-09-10T20:07:42+06:00
2026-09-10T20:07:42+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আনাবিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মেডিকের কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনাবিয়া জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসরা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। 

ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাম-রুবেলার উপসর্গ নিয়ে আনাবিয়াকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ