জনতা ব্যাংকে ৫০ কর্মকর্তার জন্য ফাউন্ডেশন কোর্স শুরু

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

জনতা ব্যাংক পিএলসিতে নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের জন্য শুরু হয়েছে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। গত বুধবার (৯ সেপ্টেম্বর)

2026-09-10T17:55:04+06:00
2026-09-10T18:44:40+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জনতা ব্যাংকে ৫০ কর্মকর্তার জন্য ফাউন্ডেশন কোর্স শুরু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনতা ব্যাংক পিএলসিতে নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের জন্য শুরু হয়েছে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর জনতা ব্যাংক স্টাফ কলেজে "ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স" (ব্যাচ ১১/২৬) শীর্ষক এই কোর্সের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দক্ষ ও যোগ্য ব্যাংকার হিসেবে গড়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের গ্রাহকসেবার মান উন্নয়ন, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কোর্সে ব্যাংকটির ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আগামী ২৫ দিন তাঁরা ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমান। এ সময় কলেজের অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যরাও উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ