এবার 'প্রেস' স্টিকারের আড়ালে ইয়াবা সিন্ডিকেট, গ্রেফতার ১

সারাদেশ

মোটরসাইকেলের সামনে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করা করার সময় নুরুল আলম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।গতকাল

2026-09-10T16:44:22+06:00
2026-09-10T16:44:22+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

এবার 'প্রেস' স্টিকারের আড়ালে ইয়াবা সিন্ডিকেট, গ্রেফতার ১
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোটরসাইকেলের সামনে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করা করার সময় নুরুল আলম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলের কাঠামোর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার রংগীখালী এলাকার বাসিন্দা। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসার গোপন তথ্যের ভিত্তিতে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলটির সামনের অংশে একটি সংবাদপত্রের স্টিকার লাগানো ছিল। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের অর্ধেক কাঠামো ও কাঠামোর বাক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়। 

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। নুরুল আলমকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ