চীনে নোঙর করা বিদেশি জাহাজে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহত

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাওয়ে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে

2026-09-10T16:50:34+06:00
2026-09-10T16:50:34+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

চীনে নোঙর করা বিদেশি জাহাজে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহত
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাওয়ে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক হতাহতের কথা বলা হলেও সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি স্থানীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বিসিসি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে রাষ্ট্রীয় মালিকানাধীন কিংদাও বেইহাই শিপইয়ার্ডে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণও তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি আগুনের কারণ দ্রুত তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আগুন থেকে যাতে আরও কোনো দুর্ঘটনা বা বিপর্যয় সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

কিংদাও বেইহাই শিপবিল্ডিং চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। জাহাজটি তখন মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করছিল।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি











  এই ক্যাটেগরির আরো সংবাদ