এআই নাকি মানুষ? চ্যাটজিপিটির নতুন আপডেটে পার্থক্য করা কঠিন

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

কেউ লেখেন ছোট ছোট বাক্যে, কেউ আবার একটু বিস্তারিত করে। কারো লেখায় নির্দিষ্ট কিছু শব্দ বারবার ফিরে আসে।আবার

2026-09-08T20:42:37+06:00
2026-09-08T20:42:37+06:00
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

এআই নাকি মানুষ? চ্যাটজিপিটির নতুন আপডেটে পার্থক্য করা কঠিন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১০)

কেউ লেখেন ছোট ছোট বাক্যে, কেউ আবার একটু বিস্তারিত করে। কারো লেখায় নির্দিষ্ট কিছু শব্দ বারবার ফিরে আসে।
আবার কেউ ই-মেইলের শেষে ব্যবহার করেন নিজের পরিচিত সিগনেচার। এবার এসব লেখার ধরনই শিখতে পারবে চ্যাটজিপিটি।

ওপেনএআই চ্যাটজিপিটি ওয়ার্কের জন্য চালু করেছে নতুন ‘রাইটিং স্টাইলস’ ফিচার।
এর মাধ্যমে ব্যবহারকারীর লেখার ধরন বিশ্লেষণ করে ভবিষ্যতে সেই স্টাইল অনুসরণ করে লেখা তৈরি করতে পারবে চ্যাটজিপিটি।

এই সুবিধা ব্যবহার করতে হলে চ্যাটজিপিটি ওয়ার্কের সঙ্গে ব্যবহারকারীর নিয়মিত ব্যবহৃত কিছু অ্যাপ যুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক ও শেয়ারপয়েন্ট।


ব্যবহারকারীর অনুমতি পাওয়ার পর চ্যাটজিপিটি এসব জায়গায় থাকা প্রাসঙ্গিক ই-মেইল, মেসেজ বা লেখার নমুনা বিশ্লেষণ করতে পারবে।
সেখান থেকে বোঝার চেষ্টা করবে ব্যবহারকারী সাধারণত কীভাবে লেখেন।

এর মধ্যে থাকতে পারে পছন্দের শব্দ, বাক্যের গঠন, বিরামচিহ্ন ব্যবহারের ধরন, বড় হাতের অক্ষর ব্যবহারের অভ্যাস, লেখার টোন এবং ই-মেইলের শেষের স্বাক্ষরের ধরন। ফলে পরবর্তী সময়ে কোনো ই-মেইল, বার্তা বা অন্য কোনো লেখা তৈরি করতে বললে চ্যাটজিপিটি ব্যবহারকারীর পরিচিত লেখার ভঙ্গি অনুসরণ করতে পারবে।

নতুন ফিচারটির বিশেষত্ব হলো, এটি শুধু ব্যবহারকারীর পছন্দের শব্দ মনে রাখার বিষয় নয়। বরং একজন মানুষ কীভাবে বাক্য তৈরি করেন এবং কোন ধরনের ভাষা ব্যবহার করেন, সেটিও বুঝতে পারবে।

ধরা যাক, কেউ সব সময় সংক্ষিপ্ত বাক্যে লেখেন এবং ই-মেইলের শেষে একটি নির্দিষ্ট বাক্য ব্যবহার করেন। আবার কেউ তুলনামূলকভাবে আনুষ্ঠানিক ভাষা পছন্দ করেন। চ্যাটজিপিটি এসব বৈশিষ্ট্য শনাক্ত করে ভবিষ্যতের লেখায় তা প্রয়োগ করতে পারবে। তবে ওপেনএআই ঠিক কোন প্রযুক্তিগত পদ্ধতিতে এই লেখার ধরন বিশ্লেষণ করছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

এ মুহূর্তে ‘রাইটিং স্টাইলস’ ফিচারটি চ্যাটজিপিটি ওয়ার্কের জন্য চালু করা হয়েছে। সাধারণ চ্যাটজিপিটির সব ব্যবহারকারীর জন্য এটি কবে আসবে সে বিষয়ে ওপেনএআই এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

ওয়েবে পেইড প্ল্যানে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকা ব্যবহারকারীরা সেটিংসের পারসোনালাইজেশন অংশ থেকে ফিচারটি সেটআপ করতে পারবেন। ব্যক্তিগত লেখার ধরন অনুসরণ করার ধারণাটি অবশ্য একেবারে নতুন নয়। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের চ্যাটবট ক্লড-এও ‘স্টাইলস’ নামে একই ধরনের সুবিধা রয়েছে।

চ্যাটজিপিটির নতুন ফিচারের ক্ষেত্রে অবশ্য ব্যবহারকারীর প্রতিদিনের ব্যবহৃত অ্যাপ থেকে লেখার ধরন বোঝার সুযোগ থাকায় বিষয়টি আরো স্বয়ংক্রিয় হতে পারে।

ফলে ভবিষ্যতে এআই দিয়ে লেখা তৈরি করলেও সেটি যেন আরো ব্যক্তিগত এবং ব্যবহারকারীর নিজের লেখার মতো মনে হয়—সেদিকেই এগোচ্ছে চ্যাটজিপিটি।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ