চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, কারা পেলেন দায়িত্ব

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী

2026-09-07T20:09:07+06:00
2026-09-07T20:09:07+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, কারা পেলেন দায়িত্ব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো : কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকার প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও কার্যপ্রণালি-বিধি মেনে সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন এবং স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।


কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত কাজ ও দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুসারে ২৪৪ বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য ৮ সদস্য বিশিষ্ট ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ গঠন করা হয়। এতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির বিধান অনুযায়ী গঠিত ১০ সদস্যের এই কমিটিতে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।
এ কমিটির অন্য সদস্যরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), ফেরদৌসী আহমেদ (মহিলা আসন-২৩), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)।

পিটিশন কমিটি

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ১০ সদস্যের ‘পিটিশন কমিটি’ মনোনয়ন দেওয়া হয়েছে। এই কমিটিতেও সভাপতি মনোনীত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পিটিশন কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ