ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাস পরেই এক তরুণীকে হত্যার পর তার মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

2026-09-07T17:54:15+06:00
2026-09-07T17:54:15+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাস পরেই এক তরুণীকে হত্যার পর তার মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভয়াবহ এ ঘটনা ঘটেছে শহরের বেলতলা এলাকার বশিষ্ঠপুরে।

রোববার (৬ সেপ্টেম্বর) একটি অ্যাপার্টমেন্টের বন্ধ ঘর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রিয়া তালুকদার (২৫)। তার স্বামী রামানুজন গোস্বামী।

গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। বিবাহিত ওই দম্পতি মাত্র কয়েক মাস আগ থেকে অ্যাপার্টমেন্টটিতে থাকা শুরু করেছিল। 

প্রতিবেশীরা জানান, তারা গত দুই দিন ধরে ওই দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ পাচ্ছিল। এরপর পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওই নারীর খণ্ডবিখণ্ড মৃতদেহ দেখতে পায়। তার আঙুলও অর্ধেক কাটা ছিল। মরদেহে পচন ধরেছিল এবং মাথা পাওয়া যাচ্ছিল না। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ফ্রিজে রাখা একটি পলিথিনের ব্যাগ থেকে নারীর মাথা উদ্ধার করে। তবে সে সময় তার স্বামীকে কোথাও পাওয়া যায়নি।

প্রতিবেশীরা জানান, শুক্রবার তারা তাকে শেষবার দেখেছিলেন।  পরে মরদেহ ও বিচ্ছিন্ন মাথা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

এ ঘটনার পরে পুলিশ ওই নারীর স্বামীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এরপর  রোববার রাতে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য প্রকাশ করেনি বা অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত জানায়নি।

তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার আগে-পরে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিল কি না, থাকলে তাদের সম্ভাব্য সম্পৃক্ততাও পুলিশ খতিয়ে দেখছে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি









  এই ক্যাটেগরির আরো সংবাদ