মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

মেক্সিকোতে আতশবাজি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি উৎসব চলাকালে আতশবাজি বিস্ফোরিত হয়ে একটি দেয়াল

2026-09-07T17:00:39+06:00
2026-09-07T17:00:39+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৩)

মেক্সিকোতে আতশবাজি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি উৎসব চলাকালে আতশবাজি বিস্ফোরিত হয়ে একটি দেয়াল ধসে পড়েছে।
এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরো ৬৪ জন আহত হয়েছেন। 

বিস্ফোরণটি শনিবার ( ৫ সেপ্টেম্বর) রাতে মধ্য মেক্সিকোর তেমাসকালসিংগোতে নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ গির্জার পাশে ঘটে। ঘটনার সময় শত শত মানুষ একটি ধর্মীয় উৎসবের অংশ হিসেবে আতশবাজির প্রদর্শনী দেখার প্রস্তুতি নিচ্ছিল। পৌরসভাটি মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় একটি তদন্ত শুরু করেছে। স্থানীয় একজন বলেছেন, আহতদের মধ্যে দুইজন যাজক রয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বিস্ফোরণের পরবর্তী দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে কয়েক ডজন মানুষ ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে জীবিতদের সন্ধানে হেঁটে বেড়াচ্ছেন।

মেক্সিকোতে আতশবাজি সংক্রান্ত বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। যেখানে নানা উদযাপন এবং ধর্মীয় উৎসবে প্রায়ই আতশবাজি ব্যবহার করা হয়। প্রায় চার বছর আগে, মধ্যাঞ্চলীয় হিডালগো রাজ্যের হুয়েহুতলা পৌরসভার একটি গ্রামে আতশবাজির এক শক্তিশালী বিস্ফোরণে ১৭ জন আহত হয়েছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ