প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ৩)

সংগৃহীত ছবি
ভারতের দিল্লিতে সত্য নিকেতন এলাকায় ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মৃত্যুর ঘটনায় উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভবন ধসের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করে আদালত।
জানা যায়, ঘটনাস্থলে ভারী ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী, দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
ভবনধসের পর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব ভবন নির্মাণের সময় নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের নকশা অনুমোদন, অতিরিক্ত তলা নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত ছাত্রদের এই পেয়িং গেস্ট (পিজি) আবাসনটি ধসে পড়ে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি