মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী (কার্গো) বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৫ জন

2026-09-07T09:28:52+06:00
2026-09-07T09:28:52+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ এএম   (ভিজিট : ৩)
মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী (কার্গো) বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের এই কার্গো বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সীমানা ছাড়িয়ে যায় এবং কাছাকাছি থাকা কয়েকটি যানবাহনকে সজোরে আঘাত করে। মুহূর্তে বিমানটিতে আগুন ধরে যায় ও চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে পাঁচজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে তারা স্থানীয় প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ