এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার ( ৬ সেপ্টেম্বর) দ্বিতীয়

2026-09-06T19:29:03+06:00
2026-09-06T19:29:03+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার ( ৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।

শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকেন বাংলার মেয়েরা। দাপুটে এই জয়ে বাংলাদেশের পক্ষে পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে।

দলের হয়ে বল জালে জড়িয়েছেন লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া।

টানা জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ নারী হকি দল তাদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ