আফ্রিকা কাপ অফ নেশনস-এর বাছাইপর্ব শুরুর কয়েক সপ্তাহ আগে ব্রাহিম হেমদানিকে আলজেরিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্রান্স জন্মগ্রহণকারী সাবেক এই মিডফিল্ডার ভ্লাদিমির পেতকোভিচের স্থলাভিষিক্ত হলেন।
সুইস কোচ পেতকোভিচের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো সত্ত্বেও আলজেরিয়ান ফুটবল ফেডারেশন গত আগস্টে তার মেয়াদ শেষ করে দিয়েছিল। খেলোয়াড়ি জীবনে অলিম্পিক মার্শেই ও রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলা হেমদানি ২০০৮ সালে আলজেরিয়ার সিনিয়র দলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।
তবে শীর্ষ পর্যায়ে কোচিং করানোর ক্ষেত্রে তার অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম; দুই মাস আগে আলজেরিয়ার অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি মূলত ফ্রান্সের অপেশাদার ক্লাবগুলোর সাথেই কাজ করেছেন। চলতি বছরে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপের পর ফুটবলের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছ আলজেরিয়া।
২০১৪ সালের পর পেতকোভিচের অধীনে আলজেরিয়া দেশের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে রাউন্ড অফ ৩২-এ সুইজারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে।
এছাড়া চলতি বছরের শুরুর দিকে ‘আফ্রিকা কাপ অফ নেশনস’-এ আলজেরিয়া হতাশাজনক ফলাফলের মুখোমুখি হয়েছিল। কোয়ার্টার ফাইনালে তারা নাইজেরিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরেছিল। ইতালির তারান্তোতে অনুষ্ঠিত ‘মেডিটেরেনিয়ান গেমস’-এ আলজেরিয়ার অনূর্ধ্ব-২১ দলকে পুরুষ ফুটবলে স্বর্ণপদক জেতানোর পরই হেমদানিকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।
দায়িত্ব নেওয়ার পর ৪৮ বছর বয়সী এই কোচেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর তিতি-উজু-তে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটি তাদের ‘কাপ অফ নেশনস'-এর বাছাইপর্ব শুরু করবে এবং এর চার দিন পরেই বুরুন্ডির বিপক্ষে খেলতে তাদের অন্য একটি ভেন্যুতে যেতে হবে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি