সৌদি ক্লাবে যোগ দিতে লিভারপুল ছাড়লেন রিচার্ড হিউজ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : ৩)

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ পদত্যাগ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।
প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তিনি। সৌদি প্রো লিগের অন্যতম সফল ক্লাব আল হিলালের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। খবর বিবিসি
২০২৪ সালের জুনে বোর্নমাউথের থেকে অ্যানফিল্ডে যোগ দেন হিউজেস। ২০২৭ সালের জুন মাসে তার চুক্তির মেয়াদ শেষ হতে চলায় ক্লাব ছাড়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল।
গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডের দলবদল ব্যয়ের তত্ত্বাবধান করেন তিনি। যার মধ্যে প্যারিস সেন্ট-জার্মেইন থেকে ব্র্যাডলি বারকোলার চুক্তিও অন্তর্ভুক্ত ছিল।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি