শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।রবিবার

2026-09-06T16:43:58+06:00
2026-09-06T16:43:58+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৩)

বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

রবিবার ( ৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার কাইল গার্ডনারের সঙ্গে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্পেশাল প্রজেক্ট চিফ টিম পাওলিনিও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে, ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ টু সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইডলাইনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. মিলন।

ওই বৈঠকে গুগল ফর এডুকেশনের প্যাসিফিক রিজিয়ন ডিরেক্টর কলিন মারসন এবং হেড অব সলিউশন্স ইঞ্জিনিয়ারিং অলি ট্রাসেল উপস্থিত ছিলেন। বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে গুগলের কর্মকর্তারা বিভিন্ন দেশে শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ