সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।রোববার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

2026-09-06T17:39:06+06:00
2026-09-06T17:39:06+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৩)

জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

রোববার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ পোনা মাছ অবমুক্ত করেন। 

পোনামাছ অবমুক্ত করা অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য হুইপ, সংসদ-সদস্যসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকও অংশগ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে লেকে রুই, কাতলা ও কালিবাউশ জাতীয় ৪৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। 

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি









  এই ক্যাটেগরির আরো সংবাদ